Wednesday, October 30, 2013

স্বপ্ন শুধু তোমায় ঘিরে

HS exam er por chuti te computer course e vorti hoyechilam ...sei computer class e bose lekha ekti kobita ...

যখন তুমি ঘুমের ঘোরে
স্বপ্ন দেখছ আমায় ঘিরে
মর্ত্ব লোকে কি অনাচার
মানছে না কেউ আচার বিচার
ভাঙ্গছে তারা লাখো হিরে

বলতে পারো কষ্ট করে
তুমি কেনো আমার তরে
এত যারা দস্যি দামাল
পারছ কি দিতে একটু সামাল
করছে তারা হর- হরতাল

চিন্তা সে তো বেড়েই চলে
চলছে সে যে আপন তালে
দিব্বি ছিলাম ভর দুপুরে
টান ধরেছি মেঠো সুরে
হটাত তোমার ছল চাতুরী
করলো শুধু বেহুশ মরে
স্বপ্ন শুধু তোমায় ঘিরে

.......................................@Anirban Sarkar

No comments:

Post a Comment