Tuesday, November 12, 2013

আমি নেই


পাবি না খুঁজে আমাকে আর
হারিয়েছি কোথায় , জানি না
হাতরে মরিস যদি আবার স্মৃতির পাতায়
আমাকে আর পাবি না ,আমি নেই
আমি নেই

আমি নেই তোর্ গানের খাতায়
আমি নেই তোর্ মেঘলা দুপুর
আমি নেই তোর্ বিকেল হলে
আমি নেই তোর্ রুপোর নুপুর

আমি নেই বলে তুই গল্প বলিস
অনেক গল্প অনেক কথা
অনেক ছবি আঁকতে গিয়ে
খুজতে যাস আমায় বৃথা

আমি নেই বলে তুই একলা হাটিস
অনেক নুড়ি তোর সে পথে
ছোট্ট নুড়ি আমায় খুজিস
সন্ধ্যে হলে আবার মিছে

আমি নেই বলে তুই চুপটি থাকিস
ঝগড়া করার লোক পাবি না
অভিমান করবি কোথায়
আমার দেখা আর পাবি না

পাবি না খুঁজে আমাকে আর
হারিয়েছি যে নীল আকাশে
বৃষ্টি হয়ে ঝরতে পারি
রাখিস যদি দুহাত পেতে

বৃষ্টি হয়ে ঝরতে পারি
রাখিস যদি দুহাত পেতে||

.......................................@Anirban Sarkar, 7th November 2013

Wednesday, October 30, 2013

যা তুই ভালোবেসে

একটু আগে Leicester Square থেকে ফিরলাম ...বাসে আসতে আসতে আসতে ফার্স্ট দুটো লাইন গুন গুন করছিলাম ..ঘরে ফিরে ভাবলাম দেখি কিছু লেখা যায় কিনা .. কিছু একটা হাবিজাবি .. কিছু খামখেয়ালী. .

---------------------------------------------------------------------------------

যখন তোর দিন ফুরাবে
কে বল তোর সঙ্গে যাবে
কি বা তোর অঙ্গে রবে
রঙ্গ খেলা শেষে

চার দিনের এই বিকি কিনি
কে বা রাজা কে বা রানী
যাবে সে যে মহান ধনী
ফুরালে সময় অবশেষে

কবি কয় ভাবিস না আর
ভেবে ভেবে মরিস না আর
যে কটা দিন আছে
তার থেকে ভালো যা তুই ভালোবেসে

তার থেকে ভালো যা তুই ভালোবেসে

.......................................@Anirban Sarkar, 21st October 2013

হিজিবিজি


যেদিন আকাশ বলেছিল তুই চলে যাবি
নিরবে অস্তরাগে
ফিরবি না আর, সব কিছু ভুলে
আবেগে বিস্বাদে
সেদিন তারারাও কেঁদেছিল তোর পথ চেয়ে
গোপন অনুরাগে
..............................
...............................
.......................................@Anirban Sarkar, 10th October 2013

হাবিজাবি


যদি কোনো দিন ভাবো তুমি ফিরে যাবে
রাত্রি পেরিয়ে ভোর সীমানা
আধার রাতি যদি পিছন টানে
ফিরতে তোমার মানা
ভুল ঠিকানায় ভুল ঠিকানায়
জেনো ফিরতে তোমার মানা

.......................................@Anirban Sarkar, 10th October 2013

একলা শহর

ইচ্ছে রা আজ  স্বপ্ন পূরণ,
গভীর রাত নদীর ভাঙ্গন
ঘুমায় শহর ঘুমায় শহর, তোর্ শহর একলা শহর,
ঘুমায় শহর ঘুমায় শহর, তোর্ শহর অচেনা শহর,

বাতিল খাতা আর রং পেন্সিল,
পাবি না খুঁজে আমায় সেদিন
সেই সব দিন

তোর শহর একলা শহর গুনবে আবার আমার প্রহর

দুচোখে ঘুম তবু
তেপান্তরে হাটি
সস্তা দোকানে
খুজি সোনার কাঠি,
জাগাবে তোকে দেখ
রাজপুত্র দাসী,
পক্ষিরাজ আজ আবার স্বপ্ন বিলাসী

ঘুমায় শহর ঘুমায় শহর আমার শহর একলা শহর
আমার শহর একলা শহর অচেনা শহর ঘুমায় শহর

.......................................@Anirban Sarkar, 10th October 2013

অজ্ঞাতবাস থেকে লিখছি

জানি না ঠিক কি লিখছি , মাঝরাত
--------------------------------------------------------------------------

অজ্ঞাতবাস থেকে লিখছি
রাত্রি এখন ১১ টা ৪৫
একটু আগেই ফিরলাম আলো আধার থেকে
তথাকথিত ভোগবিলাস থেকে
মহালয়া ছিলো আজ
কখন যে ঢাকের বাদ্যি টি বেজে গেছে খেয়াল ই করতে পারি নি
এর পর একটি সপ্তাহের প্রতিক্ষ্যা তোমাদের
আমিও অপেক্ষায় থাকবো
কলকাতা আবার নতুন করে সাজবে
সমস্ত জরাজীর্ণ তাকে মুছে মেলে কয়েকটি দিনের জন্য নিজেকে মোহময়ী করে তুলবে
সমস্ত প্রতিকুলতাকে দুরে সরিয়ে তোমরা আবার হই হুল্লোর এ মাতবে
কাউকে নতুন করে ভালবাসবে
রাত জেগে ঘুরতে বের হবে
ফুচকার দোকানে লম্বা লাইন দেবে
এই কটি দিন কোনো অন্তত জীবন টাকে আর নিয়মে বাধবে না
কেউ ১২ তা বাজলেই আর ঘুমোতে যেতে বলবে না
কারো হাত ধরতেও আপত্তি নেই
কোনো একটা ছুতোয়
কোনো অছিলায়
এই সময় মনে কত না স্বপ্ন দানা বাদে
কতো না প্রস্তুতি চলতে থাকে মনের ভিতর
গ্রামের পুজো বা ম্যাডক্স স্কোয়ার এর পুজো কিশোর মনের ইচ্ছে আজ ও সেই একই রকম
কাউকে একটা প্রপোস করা একরাশ আশা নিয়ে
বা শুধুই পাশ থেকে দেখে যাওয়া কয়েকটি দিন আড় চোখে
অষ্টমীর অঞ্জলি বা বিসর্জনের বাদ্যি তে চোখ তাকেই খুঁজে বেড়াবে
আদি অনন্ত কাল ধরে এটাই চলছে আর এটাই চলবে
বড্ড ভালো দিনগুলো
সত্যি করে নিয়ম ভাঙ্গার দিন
খুব মিস করছি
আর অজ্ঞাতবাস থেকে অনুভব করার চেষ্টা করছি আমার আমি টাকে
হারিয়ে যাওয়া সময় টাকে
ভালো রেখো ভালো থেকো ||
.......................................@Anirban Sarkar, 5th October 2013

কবি মন

কবি মন বাউল হয়ে পথের ধারে লোক দেখাবি
কবি মন রাত দুপুরে সঙ্গে যাবি

কবি মন পথ ভুলিয়ে অচিন পথে আকাশ পানে
কবি মন সন্ধ্যাতারায় পথ দেখাবি

কবি মন অন্ধ হয়ে বদ্ধ দ্বারে থাকবি না আর
কবি মন পিছন ফিরে চাইবি না

কবি মন বিদ্ধ হলে পূব আকাশে রক্ত গোলাপ
কবি মন ঠিক সুরেতে গাইবি না

কবি মন যাচ্ছে চলে সন্ধ্যে হলে তারার খোজে
কবি মন লাগামছাড়া সর্বনাশী

কবি মন শুন্য তলে বনবনিয়ে ঘুরছে বলয়
কবি মন মাঝ দরিয়ায় সর্বগ্রাসী

কবিমন শুন্যছায়া
কবিমন মরুর মায়া
কবিমন বিদ্ধ হলে
কবিমন বনপলাশী

কবিমন ছন্দহারা
ছন্নছাড়া দিনের শেষে
কবিমন পদ্মাপারে
কবিমন বিদ্ধ হলে তোর আঘাতে ,গভীর রাতে
কবিমন ঘুমের ঘোরে |

কবি মন আস্কারা চায় ছন্দ হারায় পথের বাঁকে কীসের তরে
কবি মন বাউল হয়ে একতারা কে খুঁজে মরে
কবি মন ইশান কোনে জমছে যে মেঘ নিজের খেয়ালে
কবি মন ভাঙ্গবে পাষান রাত্রি হলে রং মশালে

কবিমন স্বপ্ন দেখে
কবিমন স্বপ্ন আকে
কবিমন বিদ্ধ হলে
স্বপ্ন কে সামলে রাখে
কবিমন বিদ্ধ হলে
স্বপ্ন কে সামলে রাখে |
.......................................@Anirban Sarkar, 1st October 2013