Wednesday, October 30, 2013

ডাকনাম

28th June ... after dinner ... hotat ki mone holo ... words gulo sajate laglam ... ekta line duto line ... noted down in clipboard ...

চেনা শব্দ যদি বুঝতিস স্মৃতির পাতায় একটু খুজতিস
লেখা ছিল নাম জলছবিতে ;
মনের কথা ঝারবাতিতে
তার অন্য অন্য ডাকনাম

তোকে নিয়েই দিতাম পারি সাত সমুদ্র অথই বারি
নিশি রাতে ঘুম ভাঙিয়ে ;
নিতাম তোকে ঠিক জাগিয়ে
তোর্ ছোট্ট ছোট্ট ডাকনাম

ডেকেছিলাম সে নাম ধরে তোর্ জানালায় চুপটি করে
মুখ বাড়িয়ে চেনা স্বরে ;
তোকে প্রথম দেওয়া ডাকনাম
তোর্ অন্য অন্য ডাকনাম

তুই তো ছিলিস ঘুমের ঘোরে হয়তো মনের অন্ধকারে
স্বপ্ন ভেবে ভুল বুঝেছিস ;
স্বপ্ন দেখে পাশ ফিরেছিস
তোকে স্বপ্নে ডাকা ডাকনাম
তোর্ ছোট্ট ছোট্ট ডাকনাম

স্বপ্ন গেল অচিন দেশে ভগবান ও মুচকি হাসে
আর পরে না মনে
সেই সব নাম
তোকে যত্নে দেওয়া ডাকনাম
তোকে স্বপ্নে ডাকা ডাকনাম

হয়তো আমি বলছি মিছে স্মৃতিরা আজও সেই তো পিছে
ডাকছে আমায় হাত বাড়িয়ে ;
বলছে আমায় গান শুনিয়ে
ঠোটে তোর্ দেওয়া ডাকনাম
তোর্ দেওয়া আজগুবি সব নাম
তোর্ অন্য অন্য ডাকনাম ।।

.......................................@Anirban Sarkar 28th June 2013

No comments:

Post a Comment