Wednesday, October 30, 2013

আর একটি বার

আমি ভাবাবো ভাবাবো তোমাকে
সেদিনের কথা গুলো আরেকটি বার
আমি সাজাবো সাজাবো তোমাকেই
স্মৃতির সুতোয় গাথা সেই মনিহার

আমি ভাবাবো ভাবাবো তোমাকে
সেদিনের কথা গুলো আরেকটি বার
আমি সাজাবো সাজাবো তোমাকেই
স্মৃতির সুতোয় গাথা এই মনিহার
আর একটি বার

দেখোনা দেখোনা আর মুখ লুকিয়ে
সেদিনের পথ টাকে আরেকটি বার
ভেবোনা ভেবোনা আর সে পথ টাকে
হারানো সময় টা যদি ডাকে বারবার
আবার একবার

আমি রেখেছি রেখেছি আমার কথা
এটা ছিল শুধু তার অভিমান
আমি কেদেছি কেদেছি নিজের মনেই
অশ্রু কখন হয়ে গেছে গান
তার অভিমান

সে অভিমানী
সে বড় অভিমানী

ডেকো না ডেকো না আর সে নাম ধরে
হারিয়েছে সে নাম স্মৃতির পাতায়
গোপন পাতায় সে নাম ভালো থাক
থেকে যাক সব কিছু মনের খাতায়

আমি রেখেছি রেখেছি আমার কথা
এটা ছিল শুধু তার অভিমান
আমি কেদেছি কেদেছি নিজের মনেই
অশ্রু কখন হয়ে গেছে গান
তার অভিমান

সে অভিমানী
সে বড় অভিমানী ....


 .......................................@Anirban Sarkar 16th July 2013

No comments:

Post a Comment