Wednesday, October 30, 2013

কিছু কথা


তোমাকে লেখা অনেক অপ্রকাশিত কবিতা আজ বলবো ঠিক করেছি
একটু ভুল হয়ে গেলো লেখা নয় - না-বলা
কিংবা অবচেতন মনের কিছু খামখেয়ালিপনা -
কখন আসে কখন যায় তার হিসেব কখণো রাখিনি
এতো সময় কোথায় আমার!
দিন রাতের তফাত তাও যে প্রায় ভুলে গেছিলাম
অদ্ভুত অদ্ভুত সব খেয়াল , স্বপ্নো? না পাগলামো - জানি না
তোমাকে নিয়ে ভেবেছি - কই নাতো
তুমি ছিলে আছো থাকবে অনেকটা ধ্রুবসত্য
অনেকের মতে অভ্যাস - কিছু জিনিস একই ভাবে প্রত্যাশা করা
আজ এখানেই থাক - বাকিটা আবার অন্য কোনদিন ||

.......................................@Anirban Sarkar, December 2012

No comments:

Post a Comment