Wednesday, October 30, 2013

সেদিনের সকাল

One more newly written song :

তোমার কথা আর ভাবি না ,আর /তোমার স্মৃতি, সেতো আবছায়া টা আজ
সেদিন গুলো আজ পিছু ডাকে না ,আজ
তোমার ক্ষত , বুকে বাজে না

আর যাব না আমি তোমার কাছে, সে অন্য পথে কিছু ইচ্ছে আছে
কিছু ভুল থেকে শিখেছি, আজ /তোমার ডাকে কিছু মিথ্যে আছে
সেই প্রভাত ফেরি আর আকার ক্লাস এ
আজ তোমার ডাকে কিছু মিথ্যে আছে

সেদিনের সকাল ছিলো অন্য রকম / স্কুল টাই টিফিন আর ইউনিফর্ম
কাধেতে একগোছা বই এর ভার
ভিড় বাসে তে তোমার আপদার

আমার সকাল ছিলো অন্য রকম / তোমার কথা ভেবে মন টা কেমন
সেদিনের কথা সব ছবি হয়ে আছে
পুরনো বই এ পুরনো মলাটে
এক নাম বার বার লিখেছি কতো
অঙ্কের খাতায় আর টেস্ট পেপার এ

তোমার কথা আর ভাবি না ,আর /তোমার স্মৃতি, সেতো আবছায়া টা আজ
সেদিন গুলো আজ পিছু ডাকে না ,আজ
তোমার ক্ষত , বুকে বাজে না ...

.......................................@Anirban Sarkar 12th July 2013

No comments:

Post a Comment