Wednesday, October 30, 2013

অচিন পাখি

সন্ধ্যের ঠিক পারে অনেক সময় আমি দেখেছে কোনো একটা পাখি দূর আকাশে একা একা উড়ে যাচ্ছে। ..একা একা ঘরে ফিরছে। ..খুব সম্ভবত পাখিটা কোনো একটা দলে এসেছিল অনেক দূর আকাশ পারি দিয়ে। ..কিন্তু দিনের শেষে সে আর ফিরতে পারে নি বাকিদের সাথে। .. সেই একলা পাখিটার কথা ভেবে আমার এই লেখাটা ...

অচিন পাখি
যাবি নাকি
খুজবি আবার চল

নীল্ আকাশে তারার দেশে
দিনের শেষে
ক্লান্তবেশে
ছাড়লি নিজের দল
অচিন পাখি তোকে খুজবে কে বল

এক আকাশে
অবশেষে
হঠাত পারি
ছদ্দবেশে
তুই খুজবি আবার চল

ছিলো তারা
সঙ্গে যারা
গেছে ফিরে
আপন ঘরে
দূর আকাশে
অন্য দেশে
আছিস পরে
সঙ্গীহারা
ফিরবি আবার চল
অচিন পাখি এবার ফিরে চল

অচিন পাখি
তোর্ তো ফাঁকি
সন্ধ্যে হলে
অশ্রু আখি
ভাবতে থাকিস
ফিরবে তারা
তোর খোজেতে
আপনহারা
বুঝলি না তুই ছল
অচিন পাখি এবার ফিরে চল

.......................................@Anirban Sarkar, 26th September 2013

No comments:

Post a Comment