Wednesday, October 30, 2013

আমার অন্য অভিমান

আমার অন্য অভিমান
গাইব না তোর্ গান
ছন্দে ছন্দে গুন গুনিয়ে
নাচবে না আর প্রাণ

আমার অন্য পথে সুখ
তোর লোক দেখানো মুখ
রন্ধ্রে রন্ধ্রে বিষের জালায়
সময় চলছে যে অদ্ভুত

রুপকথার ই দেশ
দিব্বি ছিলাম বেশ
গন্ধে গন্ধে মাতাল হয়ে
কাটতো ভোরের রেশ

আমার অন্য অভিমান
আর গাইব না তোর্ গান
নক্সী কাথা হারিয়ে গেছে
সামনে যে তুফান
.......................................@Anirban Sarkar, 22 September 2013

No comments:

Post a Comment