আমার হযবরল
------------------------------
সিঙ্গারা ফুলকোপি দিন টা বেশ
তোর ছবি কোন কবি নিরুদ্দেস
মন কবি শেষ চিঠি গেলো আজ
ডাকপথে তোর নাম ইতিহাস
জলছবি আলপনা সেই পাশবালিশ
তোর নাম জল্পনা দিবা-অহর্নিশ
শেষ চিঠি কল্পনায় ক্লান্তমন
স্মৃতিগুলো এলোমেলো পথ নির্জন
তারকাটা একতারা দুই শালিক
চোরকাঁটা যন্ত্রণা কোনটা ঠিক
তোর মন তোর ছবি দিনটা শেষ
তোর তরে সব কবি নিরুদ্দেস
মন কবি শেষ চিঠি গেলো আজ
ডাকপথে তোর নাম দীর্ঘশ্বাস||
.......................................@Anirban Sarkar 29th June 2013
No comments:
Post a Comment