Wednesday, October 30, 2013

স্বপ্ন তারাই

তোকে যত্নে সাজাই বক্ষে রাখি
ছন্দে মনে নীল্ দোপাটি
চিলিং পিলে কাজ হলো না
ভোর রাতেতে পাখির ডানা
ঝাপটে মরে নীল্ আকাশে
আর সন্ধ্যে হলো তোর্ নালিশে

বিদ্ধ এ মন ক্রিম ক্র্যাকার এ
জুস্ এর গ্লাস উল্টে পরে
sandwich এ মন রোচে না
নান্দূস এ তে চিকেন ডানা

কক্ষে এলাম হাড় চিবিয়ে
beer গ্লাস এ মুখ ডুবিয়ে
কমছে না রাগ নিজের পরে
তাই লিখছি আবার ভর দুপুরে

ছন্দে ছিল নীল দোপাটি
আর মনে তে লাল খোপাটি
চিলিং পিলে কাজ হলো না
ভোর রাতেতে তাই পাখির ডানা
ঝাপটে মরে নীল্ আকাশে
মুখ রেখেছি পাশ বালিশে

স্বপ্ন ওড়াই স্বপ্ন তারাই
স্বপ্ন কে আজ গল্প শোনাই
গল্পে ছিল রাজার কুমার
পক্ষিরাজ আর কোতল কুমার
.......................................@Anirban Sarkar, 22 September 2013

No comments:

Post a Comment