Wednesday, October 30, 2013

চল তোকে জাগিয়ে দি

চল তোকে জাগিয়ে দি
তোর ভোর-ঘুম ভাঙ্ইয়ে দি
কপালে হাত রাখি
তোর গালে নকশা আকি
আঙ্গুল দিয়ে

তোর চুল টাকে হাতে জড়াতে থাকি
তোর মুখের উপর থেকে দু এক টাকে সরাতে থাকি
একমনে
তুই পাশ ফিরিস
তুই হাত টাকে টেনে নিস নিজের মুঠোয়
আনমনে

তুই স্বপ্ন দেখিস
যেটা তোকে দিয়েছিলাম কাল রাতে
না আজ সকালে
তুই স্বপ্ন বাচাস
আমার ই আদর ভুলে

তুই ছিলি রাতজাগা তারা
ধুমকেতু
ছিলিস কারো শৈশব
বেচে থাকার হেতু
ছিলি একরোখা অদম্য নিজের কক্ষপথে
কৈশোর যৌবন
এবার আছড়ে পর আমার বুকে ধংশ কর আমায়
খুঁজে পাস কিনা দেখ অন্য মন

ভেজা ঠোট ভেজা মন
আর উষ্ণ আলিঙ্গন
চল তোকে জাগিয়ে দি
তোর ভোর-ঘুম ভাঙ্ইয়ে দি
কপালে হাত রাখি
তোর গালে নকশা আকি
আঙ্গুল দিয়ে ||

.......................................@Anirban Sarkar 21st September 2013

No comments:

Post a Comment